সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দুর্নীতির অভিযোগে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বড়ুয়ার বিরুদ্ধে মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া অসদাচারণ ও দুর্নীতির দায়ে উত্তম কুমার বড়ুয়াকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮-১৯ অর্থবছরে হাসপাতালের ক্রয়কারী কর্তৃপক্ষ হিসেবে ৮টি ওটি (অপারেশন থিয়েটার) লাইট প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করেছেন এবং এর মাধ্যমে সরকারের চার কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেছেন তিনি।

একই বছর দুটি কোবলেশন মেশিন প্রকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় করে ৭৮ লাখ টাকার ক্ষতি করেছেন। এছাড়া দুটি অ্যানেসথেসিয়া মেশিন বেশি দামে কিনে এক কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি করেছেন উত্তম বড়ুয়া।

তিন ধরনের সরঞ্জাম ক্রয়ের মাধ্যমে তিনি মোট ৬ কোটি ৪০ লাখ ৩১ হাজার ৮০০ টাকার আর্থিক ক্ষতি করেছেন। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12