সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

‘দায়মুক্তির’তথ্য চেয়ে আদেশের ১১ পাতার কপি প্রকাশ হাইকোর্টের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ মেয়াদের শেষ পাঁচ মাসে অভিযুক্তদের ‘দায়মুক্তি’ প্রসঙ্গে জানতে চাওয়া সংক্রান্ত বিষয়ে আদেশের পূণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট।

রোববার (২১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের স্বাক্ষর শেষে ১১ পৃষ্ঠার এই আদেশের কপি প্রকাশিত হয়েছে।

হাইকোর্টের বেঞ্চে দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

হাইকোর্টের আদেশে বলা হয়, আগামী ১১ এপ্রিলের মধ্যে দুদকের ‘দায়মুক্তি’ প্রাপ্তদের নাম, ঠিকানাসহ তালিকা জমা দিতে দুদককে বলা হয়েছে।

আর এ বিষয়ে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, আদেশের বিষয়টি অবগত হয়েছি। আমরা (দুদক) নির্ধারিত দিনের আগেই আদালতে প্রতিবেদন দাখিল করবো।

জানা যায়, দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’- শিরোনামে দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আসার পর গত ১৬ মার্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ জারি করে ছিলেন হাইকোর্ট। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদককে এই বিষয়ে যাবতীয় তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।

দুদকে ‘অনুসন্ধান বাণিজ্য’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ের আগে ‘দুর্নীতির বহু রাঘব বোয়ালকে’ ছেড়ে দেন দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

‘তাদের দায়মুক্তি আড়াল করতে ঢাল হিসেবে ব্যবহার করেন কিছু নিরীহ ও দুর্বল ব্যক্তিকে। সব মিলিয়ে শেষ ৫ মাসে তিনি ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি (দায়মুক্তি) দেন।’

ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদকের চেয়ারম্যান হিসেবে যোগদান করে টানা ৫ বছর দায়িত্ব পালন করে গত ৯ মার্চ তিনি বিদায় নেন। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অভিযোগে প্রকাশ, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ ২০২০ সালের ১ অক্টোবর থেকে ২০২০ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত দুই শতাধিক দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। /একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12