সর্বশেষঃ
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা সুরক্ষা দিতে বললেন মৎস্য মন্ত্রী ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে মিছিল, আটক ২০ প্রধানমন্ত্রীর জাতীয় সংলাপে সাড়াদিয়ে, ‘গণভোটের রায়’ বাস্তবায়নে যাবে ১১ দল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ , ৫০০৮ জনের নামে মামলা  বিএনপির চাঁদাবাজদের রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী শিশু-কিশোরদের  উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ বিএনপি ১ ডিসেম্বর প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ডিএসসিসিতে মশার ওষুধ চুরি করে বিক্রি, ৩ শ্রমিক চাকরিচ্যূত, থানায় মামলা

দক্ষিণ সায়েদাবাদে একটি গোডাউন থেকে ডিএসসিসির মশার ওষুধের ড্রাম উদ্ধার করছেন কর্মকর্তারা - ছবি

আবুল কাশেম, দূরবীণ নিউজ:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) অবাধে মশার ওষুধ চুরি করে বিক্রি করার  অভিযোগ রয়েছে ।  ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের মশক নিধন শাখার ওয়ার্ডে কর্মরত কতিপয় অসৎ ও অর্থলোভী মশক নিধন কর্মী ,’ক্র’  এবং স্প্রেম্যানসহ সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ মশার ওষুধ বিক্রি ও পাচার করে আসছে।

তবে এই চক্রটি কৌশলে  আঞ্চলিক কার্যালয় থেকে নেওয়া ড্রামে ড্রাম মশার ওষুধ গ্রহণ ও ব্যবহার করার নামে  সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড সচিবদের ফাঁকি দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। কিন্তু একটি প্রবাদ আছে, ১০ দিন চোরের আর একদিন মালিকের কাছে ধরা। অবশেষে তারা ঠিকই ধরা পড়েছেন।

     মশার ওষুধ চুরি করে বিক্রি ৩ শ্রমিক চাকরিচ্যূত :

এদিকে  মশার ওষুধ চুরি করে বিক্রির অপরাধে অঞ্চল-৫ এর মশক নিধন শাখার ৩ শ্রমিককে চাকরিচ্যূত করা হয়েছে।  গত ১০ জুন  মেয়র শেখ ফজলেনুর তাপসের নির্দেশে ডিএসসিসির সচিব আকরামুজ্জামনের স্বাক্ষরে মশার ওষুধ চুরি করে বিক্রির অপরাধে ৫৪-নম্বর ওয়ার্ডে দক্ষ মশক শ্রমিক হ্নদয় শেখ ও অদক্ষ শ্রমিক শিবলু ইসলাম এবং ৫০ নম্বর ওয়ার্ডের অদক্ষ শ্রমিক বিপ্লব সরকারকে চাকরিচ্যূত করা হয়েছে। তবে আরো অনেকেই রয়েছেন ধরা ছোয়ার বাইরে ।

মশার ওষুধ চুরি করে বিক্রির ঘটনায়  ৯ জুন রাতে অঞ্চল-৫ এর মশক সুপারভাইজার এস এম মনিরুল ইসলাম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় শুধুমাত্র আবদুল মজিদ শিকদার, পিতা-মৃত: রশিদ শিকদারসহ ৩/৪ জন আজ্ঞাত ব্যক্তিকে আসামি করে  একটি মামলা দায়ের করেন। মামলা- নম্বর-৩৫,ধারা ৩৭৯/৪১১  প্যানাল কোর্ড-১৮৬০ । এ মামলাটি তদন্তনাধীন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ডিএসসিসিতে গত  ৯ জুন  দুপুর আড়াই টায় প্রকাশ্য দিবালোকে সায়েদাবাদ আঞ্চলিক কার্যালয় থেকে ৬টি ওয়ার্ডে দুই শত (২০০) লিটার করে এক হাজার দুই শত (১,২০০) লিটার এডালডিসাইট কীট নাশক/ মশার ওষুধ  বিতরণ করা হয়। আর এই  ১২০০ লিটার মশার ওষুধ , ৭ নম্বর ওয়ার্ডের মশক কর্মী-  মো. ইয়াসিন, ৪৫ নম্বর ওয়ার্ডের মো. আয়নাল হক, ৪৬ নম্বর ওয়ার্ডের  মো. আনোয়ার হোসেন, ৫০ নম্বর ওয়ার্ডের  বিপ্লব সরকার, ৫২ নম্বর ওয়ার্ডের জুলফিকার এবং ৫৪ নম্বর ওয়ার্ডের  শিপলু গ্রহণ করেছেন।

তারা সায়েদাবাদ আঞ্চলিক কার্যালয় থেকে দুপুরে ১,২০০ লিটার এডালডিসাইট কীট নাশক/ মশার ওষুধ একটি ভ্যান গাড়িতে করে নিয়ে যান। ওই ভ্যান গাড়িটির  চালক আবদুল খালেক । একপর্যায়ে যাত্রাবাড়ী থানাধীন আইডিয়াল স্কুলের সামনে যাবার পর ভ্যান চালক মোবাইলে কথা বলার জন্য ওষুধবোঝাই ভ্যান গাড়ি রেখে ৫০ গজ দূরে সরে যান। কিছু সময়র এসে দেখেন তার গাড়িতে থাকা ১২০০ লিটার মশার ওষুধ নেই।

গাড়ি চালক এই বিষয়টি আঞ্চলিক মশক সুপারভাইজার এবং উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে গোপনে খবর পেয়ে  ওই অঞ্চলের কর্মকর্তারা ৪৬ নং দক্ষিণ সায়েদাবাদে একটি গোডাউনে গিয়ে হাজির হন। তারা দেখতে পান ডিএসসিসির চুরি হওয়া মশার ওষুধ বিক্রি করা হচ্ছে।  তারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতায় ওই গোডাউন থেকে দুই টি বড় ড্রাম ভর্তি এডালডিসাইট মশার ওষুধ, ২৫ লিটার করে ৮টি এডালডিসাইট ওষুধের গ্যালন এবং ১টি ২০ লিটারের গ্যালন জব্ধ করেন। পরে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

ডিএনসিসিতে আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক বর্ণাঢ্য আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ( ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন- ২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডিএমসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫ ঘটিকায় ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন বসুন্ধরার আইসিসিবি গেট হতে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন । তিন ক্যাটাগরিতে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | আজ ভোর পাঁচটায় ২১.৫ কিলোমিটারের হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হয় ১০ কিলোমিটারের ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা । সবশেষে সকাল ৭:৩০ মিনিটে শিশু-কিশোরদের ১.৫ কিলোমিটারের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয় । অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সকল প্রতিযোগীদের মাঝে মেডেল প্রদান করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন প্রতি ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে রেফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৬ এর সমাপ্তি ঘোষণা করা হয় । প্রতিযোগিতায় ৫০০০ প্রতিযোগী তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন । আ. দৈ./একে

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12