সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ডিএসসিসিতে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের যোগদান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরিদ আহাম্মদের যোগদান করেছেন।

আজ রোববার (৯ মে) বিকেলে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নবনিযুক্ত সিইও ফরিদ আহাম্মদকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিসিএস ১১তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) সদস্য ফরিদ আহাম্মদ করপোরেশনে যোগদানের আগে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি রংপুরের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, জেলা দুর্নীতি দমন অফিসার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নরসিংদী জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করা ফরিদ আহাম্মদ ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে ১ম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও ১ম শ্রণিতে স্নাতকোত্তর, গাজীপুরের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হতে এনটমোলজিতে ১ম শ্রেণিতে এম. এস. এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ হতে ১ম শ্রেণিতে এম.বি.এ(ফাইনান্স) ডিগ্রি লাভ করেন।

# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12