সর্বশেষঃ
ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ডিআইজি পার্থ ও সম্রাটের বিরুদ্ধে ইমিগ্রেশনে দুদকের চিঠি

ছবি--- সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সিলেটের বরখাস্ত, বর্তমানেজামিনে থাকা ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক ও কারাবন্দি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মঙ্গলবার বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনিম মোসাদ্দেক আহমেদ, ক্যাসিনোকাণ্ডে নাম আসা মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজ, যুবলীগের সাবেক নেতা জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমার নামে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় দুদক। আদালতের অনুমতির কপি পাঠানো হয় ইমিগ্রেশনে।

গত সপ্তাহে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি দেয় দুদক।

গত মঙ্গলবার দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া কাউকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারবে না দুদক।

দুর্নীতি অনুসন্ধানের জন্য তদন্ত কার্যক্রমের স্বার্থে ভূতাপেক্ষ অনুমোদনসাপেক্ষে যে কারও বিদেশযাত্রা ঠেকাতে পারবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12