সর্বশেষঃ
গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

জুরাইনে অবৈধ বিলবোর্ড, খিলগাঁওয়ে অবৈধ মাছ বাজার উচ্ছেদ ঢাকা দক্ষিণ সিটির

 

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জুরাইনে অবৈধ বিলবোর্ড, খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবৈধ মাছ বাজার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সর্বমোট ৩৬ মামলায় প্রায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ধোলাইপাড় মোড় হতে জুরাইন রেলগেইট সিটি করপোরেশন মার্কেটের উভয় পাশে অবৈধ বিলবোর্ড অপসারণ এবং করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুস সামাদ শিকদারের যৌথ নেতৃত্বে খিলগাঁও তিলপাপাড়ায় রাস্তার উপর অবৈধভাবে প্রতিষ্ঠিত মাছ বাজার সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

জুরাইনের অভিযানে ছোট-বড় ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। এছাড়াও অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করা হয়। অভিযানকালে মূল রাস্তা ও ফুটপাত দখল করে দোকান-পাট গড়ে তোলায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ধারায় ৪টি অবৈধ স্থাপনার প্রতিটিকে ৩ হাজার টাকা করে মোট ৪ মানলায় ১২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারায় ১ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি খাবার হোটেলের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ১ মামলায় ৫০০০ টাকা এবং সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে মাস্কবিহীন ঘুরে বেড়ানোর অপরাধে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ ব্যক্তিকে ১ মামলায় ২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অপরদিকে তিলপাপাড়ার অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মাছ বাজার প্রতিষ্ঠা করাই স্থানীয় সরকার সিটি করপোরেশন আইনের ৯২ এর (৭), (৮) এবং ৯৩ ধারা অনুযায়ী ৪ ব্যবসায়ীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৪ মামলায় ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় মাছ বাজারটি পুরোপুরি উচ্ছেদ করা হয়। এছাড়াও ২৫ ফার্নিচার ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে ২৫টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

সবমিলিয়ে আজকের অভিযানে সর্বমোট ৩৬ মামলায় ১ লক্ষ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ রাজস্ব বিভাগের কর্মকর্তাবৃনৃদ উপস্থিতি ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12