সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

চেম্বারজজ আদালতে নিক্সন চৌধুরীর জামিন বহাল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আলোচিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারজজ আদালত।এর আগে হাইকোর্ট নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আগাম জামিনের জন্য উচ্চ আদালতে আইনী লড়াই চলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলেআপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বারজজ আদালত নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেয়া ৮ সপ্তাহের আগাম জামিন রহাল রাখেন।আজ আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক ও অ্যাডভোকেট এম মনজুর আলম।অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম।

এর আগে গত ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ নিক্সন চৌধুরীকে আট সপ্তাহের আগাম জামিন দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12