সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

চট্টগ্রামে দুপুর ২টায় আল্লামা শফীর জানাজা: সকালেই মানুষের ভীড়

দূরবীণ নিউজ ডেস্ক :
দেশের প্রবীণ আলেম , হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজাকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বেষ্টনিতে রাখা হয়েছে চট্টগ্রামে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকেই হাটহাজারীসহ আশপাশের উপজেলায় মাঠে নেমেছে ১০ প্লাটুন বিজিবি। নামানো হয়েছে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স। আইন-শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দিতে দায়িত্ব পালন করছেন ৭ জন ম্যাজিট্রেট।

জানা যায়, শনিবার দুপুর ২টায় আল্লামা শফীর জানাজার সময় নির্ধারিত থাকলেও সকাল থেকে হাটহাজারীমুখী মানুষের ঢল লক্ষ্য করা গেছে। হুজুরকে একবার শেষ দেখা দেখতে এবং জানাজায় অংশ নিতে হাজারো মানুষ হাটহাজারীতে সমবেত হতে শুরু করেছে।
বিষয়টি চট্টগ্রামের জেলা ম্যাজিট্রেট (রুটিন দায়িত্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শাহ আহমদ শফীর নামাজের জানাজাকে কেন্দ্র করে যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ৪ উপজেলায় আইন-শৃংখলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের লক্ষ্যে ৭ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া, সকাল থেকে হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এবং পটিয়া উপজেলায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নেমেছে। মাঠে রয়েছে র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে, আল্লামা শফীর নামাজে জানাজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। হাটহাজারী মাদ্রাসা ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্য পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12