সর্বশেষঃ
ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের পল্লবী শিশু রামিসার পক্ষে লড়বেন  সুপ্রিম কোর্টের  আইনজীবী শিশির মনির পল্লবীর রামিসা হত্যাকাণ্ড: সোহেল আগেও নানা অপরাধেণ্ডে লিপ্ত ছিল: ডিবি রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

গুলশানে হলি আর্টিজানে হামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর গুলশানে হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলা মামলার রায়ে ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন বিচারিক আদালত।  খবর ইউএনবি।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও বড় মিজান নামে অভিযুক্ত একজনকে খালাসের আদেশও দিয়েছেন ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধি, মাহমুদুল হাসান মিজান, সোহেল মাহফুজ, রাশিদুল ইসলাম ওরফে রায়াশ, হাদিছুর রহমান সাগর, মামুনুর রশিদ রিপন ও শরিফুল ইসলাম খালেদ।

এর আগে, গত ১৭ নভেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল।

এ মামলায় পুলিশ আট অভিযুক্ত জঙ্গির বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ২৬ নভেম্বর অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

গত বছরের ৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষী রিপন কুমার দাসের ট্রাইব্যুনালের সামনে জবানবন্দি দেয়ার মাধ্যমে এ চাঞ্চল্যকর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।

২০১৬ সালের ১ জুলাই ওই ক্যাফেতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। তাদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এক, বাংলাদেশি দুজন নাগরিক এবং দুজন পুলিশ সদস্যও নিহত হন।

হামলার পেছনে ২১ জন জড়িত ছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12