সর্বশেষঃ
প্রচন্ড ঝড়ে নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন শহর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের রাখতে  গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

গার্মেন্টেস শ্রমিক ছাটাই ও বিজিএমইএর সভাপতির বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গার্মেন্টেস কারখানায় শ্রমিক ছাটাই এবং বিজিএমইএর সভাপতির কান্ড জ্ঞানহীন বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (০৮ জুন ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন বিভিন্ন আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবুল হোসাইন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন সাহা কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান, নাজমা বেগম, জাহিদুল ইসলাম বাদশা, পারভীন, শাহআলম হোসাইন সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন সম্প্রতি সময়ে করোনাকে কেন্দ্র করে বিভিন্ন কারখানায় বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাটাই করা হচ্ছে।

অথচ সরকারি নির্দেশ ছিল করোনা মহামারীর সময়ে কোন শ্রমিক ছাটাই করা যাবে না। তারা সরকারি নির্দেশ অমান্য কারীদের শাস্তি দাবী করেন। তারা অনতিবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ করা এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবী জানান। তারা আসন্য বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানান।

শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধ না হলে গণতান্ত্রিক ভাবে আন্দোলনের হুশিয়ারি ব্যক্ত করেন। তারা বলেন ছাটাই নির্যাতন অব্যাহত থাকলে শিল্প খাত অশান্ত হয়ে উঠতে পারে তার দায় দায়িত্ব মালিক এবং সরকারকে নিতে হবে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12