সর্বশেষঃ
বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ৩৭, শনাক্ত ২,৪৫৯ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাাংলাদেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু এবং আরো ২ হাজার ৪৫৯জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৮ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৩৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮৯ শতাংশ।

নতুন করে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ২৮ শতাংশ।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৪২ জন। সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12