সর্বশেষঃ
ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবধান ! আ’লীগের অগ্নি সন্ত্রাসীদের টার্গেট মন্ত্রী.এমপি ও ডিএনসিসি প্রশাসক মিল্টনসহ সরকারি অফিসও যানবাহন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি: দুদকের অভিযান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সাথে ডিএনসিসি মেয়রের ঈদ শুভেচ্ছা বিনিময়

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সোমবার (২৫ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মেয়র তাঁদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রথমে বেলা সাড়ে এগারটায় মেয়র আতিকুল ইসলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান। পরে বেলা বারোটায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে যান। এসময় হাসপাতাল দুটির কোভিড-১৯ ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে তিনি অনলাইনে লাইভ ভিডিওতে শুভেচ্ছা বিনিময় করেন। হাসপাতালে ভর্তি রোগীদের সাথেও তিনি কূশল বিনিময় করেন।

মেয়র বলেন, এই ঈদের সময়ও আপনারা পরিবারের সদস্যদের ছেড়ে করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। আপনাদের এই ত্যাগ স্বীকারের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করোনা চিকিৎসায় নিবেদিত সকলের উদ্দেশে মেয়র স্যালুট জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সাহস যুগিয়ে মেয়র বলেন, আমরা সবাই আপনাদের পাশে আছি। এ দুর্যোগ কেটে যাবে, ইনশাল্লাহ।

ইতিপূর্বে গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল ও ডিএনসিসির সাতটি নগর মাতৃসদনে কর্মরত মোট ৬৮০ জন কর্মচারীর জন্য ঈদ-উপহার প্রেরণ করেন।

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের পরিচালক ডাঃ এ কে এম সারওয়ারুল আলম উপস্থিত ছিলেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12