সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

করোনায় বাংলাদেশে এক দিনে ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১.৫৩২ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এক দিনের এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। একই সাথে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন। বর্তমানে বাংলাদেশে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে এবং করোনায় আক্রান্ত ৩৩ হাজার ৬১০ জন।

রোববার ( ২৪ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮টি।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৯০১ জন। সুস্থতার হার ২০.৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৫৩ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৪ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12