সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কবি নূরুল হুদা বাংলা একডেমির নতুন মহাপরিচালক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলা একডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা। অত্যন্ত সৎ, মেধাবী, কর্মঠ এবং গণমাধ্যম বান্ধব ব্যক্তি কবি ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা।

আজ সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মুহম্মদ নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত ২৪ মে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এরপর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

‘দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম’ পবিবারের পক্ষ থেকে বাংলা একডেমির মহাপরিচালক পদে নতুন নিয়োগ পাওয়া কবি নূরুল হুদাকে অভিনন্দ জানানো হচ্ছে।
# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12