সর্বশেষঃ
উখিয়ায় পাহাড় ধসে  ৯ রোহিঙ্গা নিহত বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া আ,লীগ সরকারের : বিদ্যুৎমন্ত্রী ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন, নইলে  লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা সরিয়ে বৃক্ষরোপণের উদ্যোগ ডিসি ফরিদার  ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টারে নরওয়ে ইরানে খামেনির জানাজায় জনতার ঢল আগস্টে অনলাইনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ঘানাকে ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া শেষ ষোলোয় রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কঠোর লকডাউন ঘোষণার পরেই রাজধানী ছাড়ছে হাজারো মানুষ

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনার ভয়াবহতা প্রতিরোধে কঠোর লকডাউন ঘোষণার পরেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলার লোকজন শিমুলিয়ায় ফেরিঘাটে জমায়েত হচ্ছেন। দলে দলে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজারো মানুষ।

এদিকে আজ শনিবার (২৬ জুন)যাত্রী চাপের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৬ ফেরির সব কটিই চলাচল করছে।

সংশ্লিষ্টরা জানান, পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিসেবায় যানবাহনের পাশাপাশি বিধিনিষেধ উপেক্ষা করেই যাত্রী পারাপার করা হচ্ছে। তারপরও দুই পাড়েই শতশত যান পারাপারের অপেক্ষায়। রাজধানী ছাড়ার পাশাপাশি অনেকে আবার ঢাকাও ফিরছেন। এ ক্ষেত্রে দুই দিকেই চাপ বেড়েছে।

অপরদিকে, বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকায় ঘাটে আসার আগেই যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। তারপরও শনিবার চাপ কমানো যাচ্ছে না। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ থাকায় ফেরি করে যাত্রীরা গাদাগাদি করে পারাপার হচ্ছে।

তবে গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে পরিবার পরিজন নিয়ে নানা বিড়ম্বনায় পড়ছে যাত্রীরা। এছাড়া ৩ নম্বর পন্টুন সংযোগ সড়ক বর্ষার পানি জমে দুর্ভোগ বেড়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার মোহাম্মদ ফয়সাল জানান, চাপ বেড়ে যাওয়ায় সবগুলো ফেরিই চলছে। তারপরও অপেক্ষারত যানের লাইন দীর্ঘ হচ্ছে।

তিনি জানান, রাজধানী থেকে যেমন লোকজন ঘরে ফিরছে, আবার নানা প্রয়োজনে জরুরি কাজ সারতে রাজধানীতেও যাচ্ছে হাজার হাজার মানুষ। তাই দুই দিকেই চাপ বেড়েছে। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12