সর্বশেষঃ
চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক ফরিদপুরে নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ বাঁকা মাতুব্বর আটক গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার ঘোষণা জামায়াতের অবশেষে বায়তুল মোকাররমের পলাতক খতিব রুহুল আমিন আটক শিগগিরই ড.মাহবুবু মোল্লা কলেজের জন্য নতুন মাঠ নির্মাণ কাজ শুরু হবে: ডিএসসিসি প্রশাসক মহাখালীর ৭তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ​নগরীতে জলাবদ্ধতা নিরসনে ডগাইর-বামৈলে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু ডিএসসিসির আ’লীগের অগ্নিসন্ত্রাস প্রতিরোধে সব এমপিকে নিজ এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

এসিআই কোম্পানীর মেয়াদোত্তীর্ণ ভোজ্য রাইস ব্র্যান অয়েল বিক্রির অপরাধে ডিএসসিসির মামলা দায়ের

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
নামকড়া কোম্পানী,এসিআই নিউট্রিলাইট ফর্টিফাইড রাইস ব্র্যান অয়েলে মেয়াদোত্তীর্ণ ভেজাল ভোজ্য তেল বিক্রির অপরাধে তুহিন স্টোরের বিরুদ্ধে একটি মামলা এবং হা-মীম ফুডস নামের অপর একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহীন সন্দেশ বিক্রির অপরাধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।

এই মামলা দুইটি দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মোহাং কামরুল হাসান।

ফাইল ছবি

মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি ) বিকেলে ডিএসসিসির নগর ভবনে স্থাপিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলা দু’টি দায়ের করা হয়েছে।

এদিকে নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান এই প্রতিনিধিকে বলেন, একটি মামলায় হা-মীম ফুডসের মালিক মোঃ ফারুক হোসেন এবং নবাব ইউসুফ মার্কেটের তুহিন স্টোরের মালিক মোঃ হানিফকে বিবাদী (আসামি) করা হয়েছে।

তিনি আরো বলেন, একটি মামলায় নিজস্ব মানহীন ভেজাল সন্দেশ বিক্রির অপরাধে হা-মীম ফুডসের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৬ ধারায় দায়ের করা হয়েছে। আর অপর মামলাটি এসিআই এর মেয়াদ মেয়াদোত্তীর্ণ রাইস ব্র্যান অয়েল বিক্রির অপরাধে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন, ২০০৯ (সংশোধিত ২০১৯) এর ধারা ৯২ এর পঞ্চম তফসিলের ১৪ ও ১৯ এবং আইনের ৯৩ ধারায় দায়েরা করা হয়েছে।

তিনি বলেন, বিশুদ্ধ খাদ্য আদালত অথাৎ বিচারিক আদালত মামলা দুটি আমলে নিয়েছেন। আদালত একই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এসিআই এর মেয়াদ মেয়াদোত্তীর্ণ রাইস ব্র্যান অয়েল বিক্রির মামলাটি শুনানির দিন ধার্য করেছেন। আর আগামী ৪ মার্চ মানহীন ভেজাল সন্দেশ বিক্রির অপরাধে হা-মীম ফুডসের বিরুদ্ধে দায়ের করা মামলাটির শুনানির দিন ধার্য করেছেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12