সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

এলজিইডির প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের সম্পদের হিসেব চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ২১ কার্যদিসের মধ্যে স্থানীয় সরকার প্রকোশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২২ সেপেটম্বর) দুদকের জনসংযোগ শাখা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। দুদকের পরিচালক এস.এম মাসুদুল হকের দপ্তর থেকে সম্পদ বিবরণী জমা চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

দুদকে তাদের কিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত নামে/বেনামে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর ওইসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতেই এবার দুদক এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান সিকদার, তার স্ত্রীর এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী উক্ত নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করতে বলা হয়েছে।

নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12