সর্বশেষঃ
জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

একুশের পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়রের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত , বরেণ্য প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) এক শোক বার্তায় জাতীয় অধ্যাপক মরহুম জামিলুর রেজা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র। একইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র বলেন, ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন দেশের একজন প্রাজ্ঞ ও কৃতি ব্যক্তিত্ব। প্রকৌশলী, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে তার দক্ষতা ও সুনাম বিশ্বব্যাপী স্বীকৃত। দেশের অবকাঠামো নির্মাণ খাতে তার অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। একুশে পদক প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরো বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি ছিলেন। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি।

জানা যায় ,২৮ এপ্রিল  ভোর ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভিসি ছিলেন। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12