সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

একদিনে সারাদেশে করোনায় ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২, ৯২৮

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৫০ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন এবং মোট মৃত্যূ ২ হাজার ৬৬৮ জন।

সোমবার (২০ জুলাই) আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। শনাক্তের হার ২১.৯১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। সুস্থতার হার ৫৪.৭৪ শতাংশ। মৃত্যুর হার ১.২৯ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ১৫ জন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ১০৪ জন (৭৮.৮৬%) ও নারী ৫৬৫ জন (২১.১৪%)।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে তিনজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ ১১ জন, ৫১-৬০ ৯ জন, ৬১-৭০ ২০ জন, ৭১-৮০ চারজন এবং ৮১-৯০ দুইজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছে ৪২ জন এবং বাড়িতে ৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮২৩ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮০২ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12