সর্বশেষঃ
মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা ইরান ও ইসরাইয়েল যুদ্ধ এবার মিশরে, ছড়িয়ে পড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট বললেন, জাতিসঙ্ঘের ইতিহাসে নজির বিহীন ব্যর্থতা আমেরিকার

দূরবীণ নিউজ ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার এ ব্যর্থতা জাতিসঙ্ঘের ইতিহাসে নজিরবিহীন। আমেরিকার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাস করতে আমেরিকা যে ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসঙ্ঘের ইতিহাসে তা নজিরবিহীন।

ইরানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ, পূর্ব আজারবাইজান ও আরদেবিল প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট রুহানি একথা বলেন। ইরানের জ্বালানি মন্ত্রণালয় এসব প্রকল্প বাস্তবায়ন করছে।

গত ৪ আগস্ট জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য একটি প্রস্তাব তোলে আমেরিকা এবং তার উপর ভোটাভুটিতে শুধুমাত্র আমেরিকার পক্ষে ডোমিনিকান প্রজাতন্ত্র ভোট দেয়। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিসহ আমেরিকার সমস্ত মিত্র দেশ এবং রাশিয়া ও চীন ওই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়।

প্রেসিডেন্ট রুহানি বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার আগে জাতিসঙ্ঘের ৭০ বছরের ইতিহাসে কখনো ইরানবিরোধী প্রস্তাব পাসের জন্য আমেরিকাকে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াতে হয়নি।
কয়েক মাস এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভোটভিক্ষা করেও একটিমাত্র দেশের সমর্থন লাভে সক্ষম হয়েছে ওয়াশিংটন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইরানের জনগণের দৃঢ় অবস্থানের কারণে আমেরিকাকে পরাজয় বরণ করতে হয়েছে।

এই ব্যর্থতার মধ্য দিয়ে আমেরিকার ইরানবিরোধী সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।# সূত্র : পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12