সর্বশেষঃ
স্বদেশ অ্যারেনায় রুয়েটিয়ানদের ক্রিকেটর টুর্নামেন্ট ২০২৬’ ১১ ডিসেম্বর তৃতীয় আসরে নামবে-৬ দল, গাজীপুর-সাভারে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১৭৭ কারখানা বন্ধ ঘোষণা পোশাকশ্রমিকদের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গার্মেন্টস শিল্পের অস্থিরতা উদ্বেগজনক: বিরোধী দলীয় নেতা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আমান ও বুলুসহ বিএনপি’র ৪১ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন

- ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক : 
বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান এবং বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরণ আইনে দায়ের করা পৃথক মামলায় অভিযোগ গঠন করেছেন বিচারিক আদালত। আর এই অভিযোগ গঠনের মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা কনিকা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সাথে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহমেদ ও সাধারণ সম্পাদক আকরামুল হক। খবর বাসস।

মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের ৪০ থেকে ৪৫ জন নেতাকর্মী রামপুরা থানার ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থান নেন।

তারা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং এক যাত্রী গুরুতর আহত হন। এ সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় রামপুরা থানার এসআই বাবুল শরীফ ওই দিনই মামলা দায়ের করেন। তদন্ত শেষে খিলগাঁও জোনাল টিমের এসআই আশরাফুল আলম ৪১ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে আদালতে চার্জশিট দাখিল করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12