সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আবেদন খারিজ : রাজারবাগ পীরের সম্পদের উৎসের তদন্ত চলবে

দূরবীণ নিউজ প্রতিবেদক:

রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার দরবারের সম্পত্তির উৎস খুঁজতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মামলার একজন বিবাদী মোহাম্মদ মফিজুল ইসলাম এই আবেদন করেছিলেন।

আদালতে মফিজুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মোহাম্মদ শিশির মনির।

এই আদেশের ফলে রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার দরবারের সম্পত্তির উৎস খুঁজতে পারবে দুর্নীতি দমন কমিশন(দুদক), সিআইডি এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আদেশের পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তাদের সম্পত্তির উৎস খোঁজার তদন্ত চলবে।

একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগে রাজারবাগের পীর ও তার মুরিদদের বিরুদ্ধে ৮ ভুক্তভোগী হাইকোর্টে রিট আবেদন করেন। তাদের আবেদনের শুনানি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয়।

রুলে আবেদনকারিদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক ক্রমাগত ফৌজদারি মামলা দায়েরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল করে আদালত। সেই সঙ্গে এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় আবেদনকারীদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেয়া হয়।

আদেশে রাজারবাগের কথিত পির দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পদ রয়েছে, তা নির্ণয় করে সম্পদের উৎস সম্পর্কে দুর্নীতি দমন কমিশন এবং পীর ও তার পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাইয়িন্যাত অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা, সে বিষয়ে ৩০ নভেম্বরের আগে একটি প্রতিবেদন দিতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল যায় মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি। তার আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12