সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আজ ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি চলছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবারও (২২জুলাই)পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্মীয় রীতিনীতি মেনে এই কোরবানি দেয়া হচ্ছে।

গতকাল ঈদের নামাজ আদায় করেই বেশিরভাগ মুসল্লি কোরবানি দেয়।তবে বিভিন্ন কারণে অনেকে গতকাল কোরবানি দিতে পারেননি। কোরবানির উদ্দেশ্যে পশু কিনে রাখে এসব মুসল্লিরা আজ কোরবানি দিচ্ছেন।
বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, খিলগাঁও, মালিবাগ, বাসাবোসহ বিভিন্ন অঞ্চল ঘুরে কোরবানি দেয়ার দৃশ্য দেখা যায়।

আজ কোরবানি দেয়ার কারণ হিসেবে কেউ কেউ জানিয়েছেন, ঈদের দিন কোরবানি দিলে ঝামেলা বেশি হয়। মাংস কাটার জন্য কসাই খুঁজে পাওয়া যায় না। এ কারণে ঝামেলা মুক্তভাবে কোরবানি দিতে আজ কোরবানি দেয়া হচ্ছে।

পূর্ব রামপুরায় একটি স্থানে পাশাপাশি তিনটি গরু কোরবানি দিতে দেখা যায়। সেখান থেকে সাইফুল্লাহ নামের একজন বলেন, আজ কোরবানি দিতে কোনো বাধা নেই। ধর্মীয় রীতি অনুযায়ী আজ এবং আগামীকালও কোরবানি দেয়া যাবে।

তিনি বলেন, গতকাল কসাই খুঁজে পাইনি। তাছাড়া এদের দিন কোরবানি দিলে নানা ঝামেলা হয়। সবকিছু মিলে আজ কোরবানি দিচ্ছি। কোনো ঝামেলা নেই, কসাই পেতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোরবানি দেয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কোরবানির নিয়ত করে আগেই গরু কিনে এনেছি। এখন আল্লাহর নামে কোরবানি দিলাম। কবুল করার মালিক আল্লাহ।

রামপুরায় আজ কোরবানি দেয়া আরেক মুসল্লি শামসুল খান বলেন, গতকাল বিকেলে আমার ছোট ভাই কোরবানি দিয়েছে। ওখানে আমরা সবাই ছিলাম। ভেবেছিলাম ওদেরটা শেষ করে আমাদের গরুটা কোরবানি দেব। কিন্তু সময় কুলিয়ে উঠতে পারিনি। তাই আজ সকালে গরু কোরবানি দিলাম।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12