সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

আগামী ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সারাদেশের প্রায় ৫০ হাজার আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

সম্প্রতি অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিনের স্বাক্ষরে এই নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ১১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল।

বার কাউন্সিলের মানবাধিকার ও লিগ্যাল এইড বিষয়ক কমিটির চেয়ারম্যান ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো, মোখলেসুর রহমান বাদল গণমাধ্যমকে বলেন, বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন।

এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭জন এবং দেশের ৭টি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীরা। বর্তমান কমিটিতে সরকার সমর্থক আইনজীবীদের সংখ্যা ১২ জন। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা দুইজন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12