সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

অবৈধ ব্যানার ও ইংরেজি সাইনবোর্ড অপসানে ডিএনসিসির অঞ্চল-৪ এর অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের উদ্যোগে রাজধানীর মিরপুরে অবৈধ ব্যানার, ইংরেজি সাইনবোর্ড, ফ্যাস্টুন অপসানের অভিযান চলছে।  ছবি ফাইল থেকে নেওয়া । 

গত ১৭ ফেব্রুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় এবং বেগম রোকেয়া স্মরণীতে অবৈধ ব্যানার, ইংরেজি সাইনবোর্ড, ফ্যাস্টুন অপসানের অভিযান চলে।

আর এই উচ্ছেদ অভিযানে অংশ নেন অঞ্চল-৪ এর কর কর্মকর্তা সানোয়ার হোসেন, ট্রেডলাইসেন্স সুপারভাইজার, রাজস্ব বিভাগের কর্মকর্তা- কর্মচারী এবং সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মনিরুজ্জান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
এরআগেও সিটি করপোরেশনের নির্বাচনী বিপুল পরিমান ব্যানার , প্লাস্টিক পোস্টার ও প্লেকার্ড দ্রুত অপসারণ করেছেন অঞ্চল-৪ এর কর্মকর্তা ও কর্মচারীরা ।

জানা যায়, ডিএনসিসির চলমান উচ্ছেদের অংশ হিসেবে অঞ্চল-৪ এর আওতাধীন সেনপাড়া- পর্বতা, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১ নম্বর, পাইকপাড়া, আহম্মদ নগর, কল্যাণপুর, গাবতলী এলাকাতেও পর্যায়ক্রমে অবৈধ ব্যানার, ইংরেজি সাইনবোর্ড, ফ্যাস্টুন অপসানের অভিযান চলে।

কারণ সর্বস্তরে বাংলা ভাষা কার্যকরের অংশ হিসেবে উচ্চ আদালতের আদেশের আলোকে ডিএনসিসি কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে নগরীতে বিভিন্ন ব্যবসা- প্রতিষ্ঠান, মার্কেট, দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের সাইন বোর্ড, ব্যানার এমনকি নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক।

তবে শুধুমাত্র বিদেশী সংস্থা, রাষ্টদূতদের কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবস্থা প্রতিষ্ঠান ও রাষ্টদূতদের বাস ভবনেও তাদের নিজস্ব ভাষায় সাইন বোর্ড, নামফলক লেখার পাশাপাশি বাংলায় লিখার বিষয়েও নির্দেশনা রয়েছে।

কিন্তু কর্তৃপক্ষের এই নির্দেশনার পরও নগরীর বিভিন্ন এলাকায় এখনো বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট, অফিস এমনকি সামাজিক প্রতিষ্ঠানের সাইন বোর্ড এবং ন্যামফলকে ইংরেজিতে লেখা রয়েছে। যারফলে ডিএনসিসির পক্ষ থেকে ওইসব ব্যানার, সাইনবোর্ড এবং ন্যামফলক অপসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা নিদেশনাও রয়েছে কর্তৃপক্ষের। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12