সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

১৫০ দিনের বেশি সরকারি কর্মকর্তাদের ওএসডি করা যাবে না : হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিবেদক :
১৫০ দিনের বেশি কোনো সরকারি কর্মকর্তাদের ওএসডি করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

রায়ে উল্লেখ করা হয়েছে, যেসব সরকারি কর্মকর্তাকে ওই সময়ের বেশি ওএসডি করে রাখা হয়েছে, রায়ের অনুলিপি পাওয়ার সাথে সাথে তাদের পুনর্বহাল করতে হবে।

‘জনস্বার্থে’সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা এক রিটে আট বছর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে

১৫০ দিনের চেয়ে বেশি সময় ধরে যে কর্মকর্তারা ওএসডি হয়ে আছেন, তাদের পুনর্বহালসহ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একটি কমিটি করতে নির্দেশ দিয়েছে আদালত।

এই কমিটির প্রধান হবেন একজন জ্যেষ্ঠ সচিব। আর জনপ্রশাসন সচিবকে এই কমিটি গঠনের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাথে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে অমিত দাশগুপ্ত জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12