সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

হাসিনাই বিএনপিকে অস্তিত্বহীন করতে  চেয়ে : জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

পলাতক হাসিনা বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ।
তিনি আরো বলেন, শেখ হাসিনার দোসরা বিএনপি নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। জুলুম নির্যাতনের ফল কখনোই ভালো হয় না। অবশেষে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দক্ষিনখান ৪৭ নং ওয়ার্ড এলাকার ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বক্তব্যে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এ সব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। পলাতক সরকারের জুলুম নির্যাতনের কারনে বিএনপির বহু নেতাকর্মীদের পরিবার চরম দূর্দশায় জীবনযাপন করতেছে। ভবিষ্যতে যেন কোন নেতাকর্মী এমন জুলুমের শিকার না হয় এজন্য আমি সচেষ্ট থাকবো।

তিনি আগামী ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দিবেন। এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম.কফিল উদ্দিন, এ ছাড়াও দক্ষিনখান উত্তরখান থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12