সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দূরবীণ নিউজ ডেস্ক :
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি থাকার পর রোববার কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেয়া হয়।

লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে গত শুক্রবার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়।

সেসময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়,‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে স্থানান্তর করে হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি সেখানে থেকে সুস্থ হয়ে উঠার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেবেন।’

১০ নং ডাউনিং স্ট্রিটের তখন মুখপাত্র জানিয়েছিলেন,‘তার মনোবল ভীষণ ভালো।’ করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ১০ দিন পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে গত রোববার হাসপাতালে নেয়া হয়। এর পরদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। আইসিইউতে জনসনকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হলেও তাকে ভেন্টিলেটরে রাখা হয়নি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12