সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

হঠাৎ কালবৈশাখীর হানা রাজধানীতে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
হঠাৎ বুধবার ভোরে রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঢাকার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো: আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকায় হানা দেয়া কালবৈশাখীর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।’

আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। দিনের বেলা ঢাকার আকাশ মেঘলা থাকবে বলেও জানান তিনি।এ আবহাওয়াবিদ বলেন, বুধবারের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানে দেশের উপকূলীয় জেলাগুলোতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটার ও জোয়ারের পানি ১০ ফুট ওপরে উঠেছিল।

এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন, জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12