সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা নেবে

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হেফাজতের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের পর জানমাল রক্ষার্থে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয়ে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

রোববার (২৮ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়ানো হচ্ছে। রাষ্ট্রে নাশকতার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, হেফাজতের পেছন থেকে অন্য কেউ উস্কানি দিচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সাথে এগুলো পর্যবেক্ষণ করছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শিগগিরই এই নৃশংসতা বন্ধ না হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।’

এসব থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না হলে আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন আরো ক্ষতিগ্রস্ত না হন, এজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, এই অহেতুক অবস্থা তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা ও জানমালের ক্ষয়ক্ষতি করা কারো কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ক্ষতিকর কাজের সাথে যারা জড়িত, তাদের সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12