সর্বশেষঃ
সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি বিরোধী দলকে দেয়ার দাবি ১১ দলীয় ঐক্যের নেপালে আকষ্মিক বন্যায় নিহত ১৬০,অনেক লোক নিখোঁজ এরশাদের সাবেক স্ত্রী  দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা কারাগারে নেপালে বন্যায়  নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ রাজধানীতে নাগরিক দায়িত্ববোধ থেকেই জামায়াতের পরিচ্ছন্নতা কর্মসূচি: সেলিম উদ্দিন সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির লাশ দেশে আসবে আগামীকাল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার ‘আকাশ ঘোষের’ জামিন আবেদন হাইকোর্টের রুল

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর উপকন্ঠে সাভারের বাসিন্দা কমলাপুর রেলস্টেশনে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণসহ গ্রেফতার মামলার আসামি ‘আকাশ ঘোষকে’ কেনো জামিন দেওয়া হবে না, তার জবাব চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে বেঞ্চ
ওই মামলার আসামির জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন।

আজ আদালতে আসামি আকাশ ঘোষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তমিজ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল।

জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই আড়াই কোটি টাকা মূল্যমানের সাড়ে চার কেজি স্বর্ণসহ কমলাপুর রেলস্টেশন থেকে আকাশ ঘোষকে আটক করা হয়।

আকাশ ঘোষ সিলেট থেকে ট্রেনে ঢাকায় আসেন। পরে তার দেহ তল্লাশি করে ৮টি স্বণেৃর বার যার ওজন চার কেজি ৪১৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আকাশ ঘোষ ঢাকার সাভার এলাকার বাসিন্দা।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12