সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় আরো ৬৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,০২৮ জন

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আরো ৬৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ২৬ জন নারী। হাসপাতালে ৬৩ জন ও বাসায় পাঁচজন মারা যান। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

৬৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪১ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে দুইজন, রংপুরে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৯১ জন।

গত ২৪ ঘন্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৬১৮টি নমুনা সংগ্রহ ও ৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন ৬ হাজার ২৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৯ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২০ জন এবং ষাটোর্ধ্ব ৩৯ জন রয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12