সর্বশেষঃ
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সাবধান! ইমো হ্যাককারী ৫ প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সাবধান অপরিচিত ও প্রতারকদের লোভনীয় কোন কথায় সায় দেবেন না।ইতোমধ্যে মেসেজিং অ্যাপ ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট। পাবনা ও নাটোর থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর দামপাড়াস্থ সিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন মো. আরিফুল ইসলাম (৩১), মো. শিমুল হোসেন (২২), মো. সাহাবুল ইসলাম ওরফে শাহাবুল (৩৯), মো. ইব্রাহিম হোসেন ওরফে বাপ্পী (২১) এবং মো. হৃদয় হাসান ওরফে শাহীন (২৩)।

এরমধ্যে আরিফ ও শিমুলকে পাবনার ঈশ্বরদী এবং শাহাবুল, বাপ্পী ও শাহীনকে নাটোরের লালপুর থেকে গ্রেফতার করা হয়।

সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, গ্রেফতাররা বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করার মাধ্যমে প্রতারণা করে নগদ ও বিকাশের মাধ্যমে দেশ-বিদেশের অনেক ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। চট্টগ্রামের চকবাজার এলাকায় এক ভুক্তভোগীর মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পাবনা ও নাটোর থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারদের স্বীকারোক্তি মোতাবেক জড়িত আরও কয়েকজনকে ধরতে ঢাকা জেলার সাভার, নোয়াখালীর সুধারাম ও বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারদের থেকে হ্যাকিং ও অর্থ হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল, সিম জব্দ করা হয়।# কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12