সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সাধারণ বিমার সাবেক ম্যানাজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতে মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ডকুমেন্টস তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মো. আবুল কাশেম বর্তমানে অডিট অ‌্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত রয়েছেন। দুদক পরিচালক ও জনসংযোগ প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, আসামি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ডকুমেন্টস আসল হিসেবে ব্যবহার করে ব্যাংক হিসাব খোলেন। পরে হিসাবে বিমা প্রিমিয়ামের টাকা জমা করে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা নগদ উত্তোলন ও বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

তাই দুদক দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12