সর্বশেষঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বকনিষ্ঠ মেয়রের ৭ মাস বয়সী চার্লি

সর্বকনিষ্ঠ মেয়রের ৭ মাস বয়সী চার্লি

শহরের নাগরিকরা মেয়র হিসেবে নির্বাচিত করেছেন সাত মাস বয়সী এক শিশুকে। যা কিনা সেই দেশটি তো বটেই সারা পৃথিবীতে ইতিহাস। এই সর্বকনিষ্ঠ মেয়রের নাম উইলিয়াম চার্লস ম্যাকমিলান। তার বসবাস যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

টেক্সাসের হোয়াইটহিলের শিশু চার্লস ম্যাকমিলান সবার কাছে চার্লি নামেই পরিচিত। এই শহরের নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে পছন্দ করেছে। গত রবিবার শপথ নেওয়া হয়ে গিয়েছে তার। এর মধ্য দিয়ে ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে দৃষ্টান্ত গড়ল চার্লি।

গত অক্টোবর শহরটির সম্মানসূচক মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছিল চার্লি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর লক্ষ্যে গ্রিমস কাউন্টির বাসিন্দারা নির্বাচিত করেন এই শিশুকে। যদিও প্রতিবছর সম্মানসূচক মেয়র পদটির জন্য জরিপ করা হয়। সেইভাবে এ বছর চার্লিকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হয়।

এদিকে চার্লির শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাবা চ্যাড ও মা ন্যান্সি ম্যাকমিলানের সঙ্গে দাঁড়িয়ে শপথ নিচ্ছে ছোট্ট চার্লি। সে সময় চার্লিকে বেশ হাসিখুশি প্রাণবন্ত দেখা যায়। কালো রঙের স্যুট পড়ে শপথ নিতে এসেছিল চার্লি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12