সর্বশেষঃ
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ডিএনসিসির সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ আরাফাতের ময়দান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঈদুল আজহায়  নিরাপত্তা নিয়ে কোনো থ্রেট নেই: র‍্যাব ডিজি ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারের পর্যটন কেন্দ্রে এবার ভীড় কম ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সব ধর্মের রীতি অনুযায়ী জাতীয় সংসদে প্রার্থনার দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবারবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা মহান জাতীয় সংসদে সব ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার দাবি জানিয়েছেন ।

শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলােকে তারা অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা মনে করি, সাম্য-সমতা-ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের আশা-ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় বৈষম্যের অবসান হওয়া প্রয়ােজন।

সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর থেকেই সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি স্পিকার ও সরকারের কাছে আবেদন জানাই, সব ধর্মাবলম্বী বিজ্ঞ সাংসদ বা বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শােক জ্ঞাপনের সময়েও নীরবতা পালনের পাশাপাশি স্ব স্ব সাংসদ এবং বিশিষ্টজনদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনার উদ্যোগ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আইন কমিশনের বাংলাদেশ ভূমি আইন, ২০২০-এর খসড়া ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একইসাথে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলােকে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয় প্রমুখ।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12