সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার  কাছে  ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি হাতুরু সিংহের 

দূরবীণ নিউজ ডেস্ক :
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে কোচ চন্ডিকা হাতুরু সিংহ ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই হাতুরু সিংহেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তার এই চুক্তির নিয়ম ভঙ্গের অভিযোগে বোর্ডের কাছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন তিনি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এর আগে চন্ডিকা হাতুরুসিংহ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শ্রীলঙ্কার কোচ হয়েছিলেন । কিন্তু কিছুদিন আগে সেখান থেকেও অপসারিত হন তিনি।

শ্রীলঙ্কার প্রথম সারির প্রচারমাধ্যম সানডে আইল্যান্ড সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, হাতুরুসিংহে ও শ্রীলঙ্কান বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হতে আরো দেড় বছর বাকি ছিল।

তার আগেই কোচের পদ থেকে সরিয়ে দেয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সম্মান কলুষিত হয়েছে। এই দাবি এনেই ৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। বাংলাদেশী মুদ্রায় অর্থে যার পরিমাণ ৪২ কোটি টাকারও বেশি।

ওই রিপোর্টে আরো জানানো হয়েছে, শ্রীলঙ্কান বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় মাসের ক্ষতিপূরণ দিতে রাজি তারা। অপসারণের সময়ে মাসিক ৬০ হাজার ডলার বেতন পেতেন হাতুরুসিংহে।

বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করেছিল শ্রীলঙ্কা। ছয় নম্বরে লিগ শেষ করেছিল দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। সেমিফাইনালেও উঠতে ব্যর্থ হয় তারা। তারপরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো জানিয়েছিলেন, হাতুরুসিংহে প্রয়োজনের অতিরিক্ত বেতন পেয়েছেন। তারপরে হাতুরুসিংহ সহ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অন্যান্য সাপোর্ট স্টাফকেও ছাঁটাই করা হয়।

ফার্নান্দোর পরামর্শ মতো, হাতুরুসিংহের অর্ধেক বেতনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পুনরুদ্ধারে রাজি হয়ে যান মিকি আর্থার। যিনি কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট থেকে চাকরি খুইয়েছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12