সর্বশেষঃ
বাগেরহাটে খালের ওপর ব্রিজ নির্মাণে এলজিইডির দুর্নীতি, দুদকের অভিযান ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার নামে হয়রানি ,দুদকের অভিযান দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি মানবে না ইরান: আব্বাস আরাগচি আ’লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ আজ আজ সশস্ত্র বাহিনী দিবস; রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শিখা অনির্বাণে
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

লকডাউনে কাল থেকে ৮ টি বিশেষ পার্শ্বেল ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, করোনার মধ্যে জীবন এবং জীবিকা চালু রাখতে হবে।
আগামীকাল থেকে ৮ টি বিশেষ পার্শ্বেল ট্রেন চলবে।

তিনি বলেন, করোনাকালে পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্শ্বেল মালামাল পরিবহণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন রুটে কয়েকটি বিশেষ পার্শ্বেল ট্রেন পরিচালনা করবে।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রী রেলভবনের উক্ত বিষয়ে ব্রিফিং কালে এসব কথা বলেন। এ ব্রিফিংকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার,অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, লকডাউনে কৃষক যাতে কৃষি পণ্য সহজে পরিবহণ করতে পারে সে জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ পার্শ্বেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে মন্ত্রী এ সময়ে বলেন রেলওয়ে অতীতে বিভিন্ন সময় ম্যাংগো স্পেশাল ট্রেন, ক্যাটল ট্রেন সহ পার্শ্বেল ট্রেন পরিচালনা করেছে।

রেলওয়ে বর্তমানে তেল, সারসহ অন্যান্য মালামাল পরিবহন করছে। কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে আগামী কাল থেকেই আটটি পার্শ্বেল ট্রেন চলাচল করবে।

(ঢাকা-সিলেট)- ঢাকা থেকে ছাড়বে বিকাল ০৩:৩০ টায় এবং সিলেট পৌঁছাবে রাত ০২:৩০ টায়। (সিলেট-ঢাকা)- সিলেট থেকে ছাড়বে সকাল ০৬:৪৫ টায় এবং ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ০৬:৩০ টায়। (চট্টগ্রাম-সরিষাবাড়ী)- চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল ০৩:০০ টায় এবং সরিষাবাড়ী পৌঁছাবে ভোর ০৪:৩০ টায়। (সরিষাবাড়ী-চট্টগ্রাম)- সরিষাবাড়ী ছাড়বে ভোর ০৫:৩০ টায় এবং চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা ০৬:৪০ টায়।

এছাড়াও সপ্তাহে শনি, সোম, ও বুধবার (খুলনা-চিলাহাটি)- খুলনা ছাড়বে বিকাল ০৩:৩০ টায়, চিলাহাটি পৌঁছাবে ভোর ০২:৩০ টায়। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ‌‘চিলাহাটি-খুলনা’ রুটে চিলাহাটি ছাড়বে বিকাল ০৩:৩০ টায়, খুলনা পৌছাবে ভোর ০২:৩০ টায়।

সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম- ঢাকা রুটে ০১ টি ট্রেন চলবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন ছাড়বে দুপুর ০১:০০ টায়, ঢাকা পৌঁছাবে ভোর ০৩:০০ টায়।

সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ‘ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ রুটে ০১টি পার্শ্বেল ট্রেন চলবে। ঢাকা ছাড়বে সকাল ০৬:০০ টায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ০৮:৩০ টায়।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সরিষাবাড়ী ও চট্টগ্রাম-সিলেটের মধ্যে পরিবাহিত পার্শ্বেল মালামাল ভৈরববাজার ও আখাউড়া স্টেশনে ল্যাগেজ ভ্যান সংযোজন/বিয়োজনের মাধ্যমে গন্তব্যে প্রেরণ করা হবে।

খুলনা-ঢাকা রুটের মালামাল পরিবাহিত লাগেজ ভ্যান ঈশ্বরদী স্টেশনে বিয়োজন করত: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে সংযোজন/বিয়োজন করা হবে।

বিশেষ পার্শ্বেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন, শাক-সবজী, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্যাদি পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ২৫% রেয়তী ও অন্যান্য সকল প্রকার চার্জ রহিত থাকবে।

# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12