সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেশে একদিনে আরো ২১৪ ডেঙ্গু হাসপাতালে ভর্তি

ছবি : সংগৃহীত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় আরো ২১৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৭ সেপ্টম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৯ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৩১ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৭ হাজার ৫৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৫১৯ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12