সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রাজধানীর মুগদা হাসপাতাল ও ৭১ হোটেলের রেকর্ডপত্র চেয়েছে দুদক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ৭১ হোটেল কর্তৃপক্ষের কাছে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান সংক্রান্ত বিষয়ে তথ্য ও রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ জুলাই) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার দুদকের উপহকারী পরিচালক মোহাম্মদ শহাহাজাহান মিরাজ দুটি আলাদা পত্রের মাধ্যমে এসব তথ্য ও রেকর্ডপত্র চেয়েছেন। পত্রে বলা হয়েছে, ভারপ্রাপ্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পরযোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চাওয়া হয়।

চাহিত উল্লেযোগ্য রেকর্ড-পত্রের মধ্যে রয়েছে-কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী ডাক্তার, নার্স ও অন্যান্যদের(৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা’র) থাকা-খাওয়ার মূল্য (রেট/হার) নির্ধারণ সংক্রান্তে ‘হোটেল-৭১’ এর সাথে যোগাযোগ,আলোচনা এবং সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত ছায়ালিপি।

বর্ণিত বিষয়ে‘হোটেল-৭১’ এর অনুকূলে এ যাবত পরিশোধীত অর্থের ব্যয় মঞ্জুরীপত্রের কপি, বিলেরকপি এবং চেকের কপি/চেক গ্রহণকারীর নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত ছায়ালিপি। এ পত্রে এসংক্রান্ত আরও কিছু প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়।

জরুরি ভিত্তিতে এসব রেকর্ড-পত্র চাওয়া হয়েছে।একটি পত্র দেওয়া হয়েছে পরিচালক ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল , মুগদা , ঢাকার বরাবরে এবং আরেকটি পত্র দেওয়া হয়েছে ব্যবস্থাপনা পরিচালক হোটেল ৭১ লিমিটেড বরাবরে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12