সর্বশেষঃ
১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ডিএনসিসির সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আজ আরাফাতের ময়দান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঈদুল আজহায়  নিরাপত্তা নিয়ে কোনো থ্রেট নেই: র‍্যাব ডিজি ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারের পর্যটন কেন্দ্রে এবার ভীড় কম ঈদের দিনসহ ৫দিনই বৃষ্টি থাকতে পারে : আবহাওয়া অধিদপ্তর নাড়ীর টানে গ্রামে ছুটতে মানুষ, সদরঘাটে ১৭৫ লঞ্চে ভাড়ছে ভীড় বৈরি পরিবেশে বিলম্বে চাড়ছে কমলাপুর থেকে ট্রেন টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ২০ লাখ টাকা ভ্যাট নিবন্ধনে বার্ষিক টার্নওভারে বাধ্যতামূলক হচ্ছে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রাজধানীর খিলগাঁও তিলপা পাড়ায় ছাদ থেকে পড়ে পুলিশ কন্সটেবল তোফাজ্জলের মৃত্যু

দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীতে খিলগাঁও তিলপা পাড়ার ১৬৮/ এ বাসার ৫ তলার ছাদ থেকে পড়ে পুলিশের এসবি শাখার কন্সটেবল তোফাজ্জল হোসেন মৃত্যু বরণ করেছেন।
এই মৃত্যু নিয়ে নানা কথা রয়েছে, পরিবারের সদস্যরা গণমাধ্যমকে বলছেন, তোফাজ্জল হোসেন ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

এদিকে খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। আর এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

তিনি আরো বলেন, সোমবার (৪ মে) সকাল পৌণে ৮ টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন তোফাজ্জাল । এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে তোফাজ্জলের স্ত্রী (ভারি) কিছু পড়ে যাওয়ার শব্দ পান । বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়। # সূত্র –ক্র্যাব ওয়েভসাইট ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12