সর্বশেষঃ
ইরানের নতুন মিসাইলের রেঞ্জ আর ২ হাজার কিমি এর বেশি হচ্ছে এবার এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৩৭ হাজার আবেদন জমা ঢাকার দুই সিটিতেই মেয়র প্রার্থী থাকবে খেলাফত মজলিসের : মাহবুবুল হক সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নয়াপল্টন- মানিক মিয়ায় ছিলেন,তারেক রহমান ষড়যন্ত্রকারীরা আর গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না : তারেক রহমান ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন দুদক চেয়ারম্যেনের  শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে জামায়াত আমিরের অনুরোধ মার্কিন সিনেট নির্বাচনে ১২ মুসলিম প্রার্থীর সাফল্য, বিশ্বে নতুন রেকর্ড প্রভাবশালী নেতারা পারেনি,তরুণরা আ’লীগ নেত্রী হাসিনাকে দিল্লিতে তাড়িয়েছে :তাজুল ইসলাম
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রাজধানীর কামরাঙ্গীচরে ৬ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানাসহ ৬ লাখ ২০ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করেছে ।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে র‍্যাব-২ এর সহযোগিতায় কামরাঙ্গীচরের রুনা প্লাস্টিক নামের একটি পলিথিনের শপিং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

সহকারী পুলিশ সুপার জানান, রুনা প্লাস্টিক ফ্যাক্টরি সরকার নিষিদ্ধ অবৈধ পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি এবং বাজারজাত করার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও ফ্যাক্টরি থেকে আনুমানিক ছয় লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিং ব্যাগ জব্দ করে র‌্যাব-২ ভ্রাম্যমাণ আদালত।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12