সর্বশেষঃ
প্রতারণার মামলায় দুই বছরের কারাদন্ড প্রাপ্ত বিদিশা গ্রেফতার মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আ’লীগ ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে সংসদ পবিত্র মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে আসার আমন্ত্রণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

আষাঢ মাসের শেষ নাগাদে টানা ভারী বর্ষণে রাজধানীর কাকলী, বনানী, খিলক্ষেতসহ বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া লোকজন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন।

এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্প থেকে নেমে আসা যানবাহন নিচের সড়কের ধীরগতির ট্রাফিকের সঙ্গে মিশে তীব্র চাপ তৈরি করছে। র‍্যাম্পের সামনে বৃষ্টির পানি জমে থাকায় অনেক গাড়ি ধীরগতিতে চলাচল করছে। এতে একটির পর একটি যানবাহন আটকে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

আজ রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের সামনে প্রায় হাঁটুসমান পানি জমে রয়েছে। এ কারণে র‍্যাম্প থেকে ব্যক্তিগত যানবাহন ঠিকমতো নামতে পারছে না। ফলে এক্সপ্রেসওয়ের ওপর দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতি নিয়ে বেলা ১১টার দিকে ফেসবুক পেজে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেয় ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র‍্যাম্পের নিচের অংশসহ খিলক্ষেত এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কয়েকটি স্থানে যানজট তৈরি হয়েছে।

বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া ট্রাফিক পুলিশ মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12