সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

যশোরে স্কুলের ভর্তি পরীক্ষায় ১ম প্রতিবন্ধী লিতুন জিরা

দূরবীণ নিউজ ডেস্ক :
যশোরে হাত-পা বিহীন জন্ম নেয়া অদম্য মেধাবী লিতুন জিরা ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে।গোপালপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার গোপালপুর স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে যশোরের মণিরামপুরের শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগমের মেয়ে লিতুন জিরা। খবর ইউএনবিরযশোরে।

ভর্তি পরীক্ষায় মোট ৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। ১০০ নম্বরের মধ্যে লিতুন জিরা ৯৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। অবশ্য ভর্তি পরীক্ষার আগেই ১ জানুয়ারি লিতুনকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠানের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য লিতুন জিরার লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছেন।

এদিকে এলাকাবাসী জানায়, মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীর খারাপ আচরণে লিতুন জিরা সেখানে ভর্তি না হওয়ার খবরে তোলপাড় শুরু হয়। প্রধান শিক্ষক নিজেই লিতুন জিরাকে ভর্তি খাতায় নাম লিখে ফলাও করে প্রচার শুরু করে নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেন। কিন্তু লিতুন ও তার বাবা-মায়ের অসম্মতিতে তা সফল হয়নি।

এ বিষয়ে লিতুন জিরার বাবা সাংবাদিকদের নিশ্চিত করেন, কোনো অবস্থাতেই সেখানে তার মেয়েকে ওই স্কুলে ভর্তি করাননি। বরং তিনি প্রধান শিক্ষকের খারাপ আচরণে শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, দুই হাত-পা ছাড়া জন্মগ্রহণ করা শারীরিক প্রতিবন্ধী লিতুন জিরা মণিরামপুর উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গতবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ অর্জন করেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12