সর্বশেষঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দেবেন  শাপলা চত্বরে হত্যা মামলায় হাসিনা বেনজীরসহ অভিযুক্তদের চার্জশিট আজ ২৩ তম রাষ্ট্রপতি পদে  আলোচনায়  যারা  ! ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার পদত্যাগের পর রাষ্ট্রপতি: কোনো অপরাধী না, সংবিধান রক্ষা করেছি  মতিঝিল মেট্রোর নিচে বোমা সদৃশ বস্তু  উদ্ধার পুলিশের  ১০ বছর পর এবার  বিএনপির জাতীয় কাউন্সিল মহাসচিব পদে আলোচনায় যারা রাজধানীর পল্লবীতে দোকানে অস্র নিয়ে হামলা ৫০ লাখ টাকা চাঁদা দাবির থানায় মামলা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আজ শুক্রবারই  রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ  !
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

যমুনা ব্যাংকের ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক :
৪২ কোটি ২০ লাখ টাকার এলসি খোলার পর যমুনা ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় ওই টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।বুধবার (৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে ব্যাংকের পক্ষে মামলাটি দায়ের করেন আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। মামলায় বিবাদী করা হয় সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন (৫৭), ব্যবস্থাপনা পরিচালক মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিনকে (৫৭)।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান গণমাধ্যমকে বলেন, অভিযুক্তরা বিদেশ থেকে পুরাতন জাহাজ আমদানির জন্য যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখায় এলসি খুলেন। এরপর বিদেশ থেকে জাহাজ আমদানি করেন। দেশে আনার পর জাহাজ বিক্রি করে শর্ত মোতাবেক অভিযুক্তরা এলসির টাকা পরিশোধ করেননি। তারা প্রতারণা মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগে আজ (বুধবার) মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12