সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

মাধ্যমিক স্কুলে মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টায় নতুন আফগানিস্তান সরকার

স্কুলে আফগান ছাত্রীদের ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :

আফগানিস্তানে মাধ্যমিক স্কুলে মেয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার আগে পরিস্থিতি নিরাপদ করার চেষ্টায় ওই দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।
আন্তর্জাতিক গণমাধ্যমকে এই জানিয়েছেন, তথ্য উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। রোববার (১৯ সেপ্টেম্বর) জার্মান ম্যাগাজিন ডার স্পাইগেলের সাথে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

মুজাহিদ বলেন, ‘আমরা মেয়েদের শিক্ষার বিরুদ্ধে নই। তবে আমরা তাদের স্কুলে উপস্থিত হওয়ার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে এখনো কাজ করছি।’
তিনি বলেন, মেয়েদের ক্লাসে ফিরিয়ে আনার আগে নিরাপদ পরিবেশ ও বাহনের নিশ্চয়তা প্রয়োজন।

আফগানিস্তানে মেয়ে ও নারীদের শিক্ষা ও কাজের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন বলে জানান তিনি।

এর আগে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার থেকে আফগানিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে শুধু ছেলে শিক্ষার্থী ও পুরুষ শিক্ষকদেরই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির জন্য বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে প্রথম আমলের মতোই তালেবান সরকার নারীশিক্ষা বন্ধ করে দিচ্ছে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
১৯৯৬-২০০১ সালে আফগানিস্তানে তালেবানের প্রথম আমলে মেয়েদের শিক্ষা ও পেশাগত দায়িত্ব পালন বন্ধ রাখা হয়েছিলো।

বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই চলতি বছরের আগস্টে আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর দেশটির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

পরে ছাত্র-ছাত্রী উভয়ের উপস্থিতিতিতে কিছু প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পুরো আফগানিস্তানের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিলো। আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে-মেয়ের মাঝে ব্যবধান রেখেই বর্তমানে শিক্ষা কার্যক্রম চলে আসছে।

শনিবার শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীরা ফিরলেও মাধ্যমিক স্তরে এখনো মেয়েদের ফেরানোর আদেশ হয়নি।

# সূত্র : আরটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12