সর্বশেষঃ
মোহাম্মদপুরে অপরাধীদের ধরতে মধ্যরাতে অভিযানে আইজিপি ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সম্মানিত বোধ সাকিবের

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৬ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে নরেন্দ্র মোদির সঙ্গে দুপুরে দেখা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় দুইজন কুশল বিনিময় করেন। সাকিব ছাড়াও মোদির সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং প্রমীলা ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।

মোদির সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত সাকিব। নিজেকে সম্মানিত বোধ করছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’

এর আগে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে মোদি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আজ বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে তিনি বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন।

এরপর মোদি শ্রদ্ধা জানাবেন গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতেও। এরপর তিনি সফর করবেন হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে বিবেচিত ওড়াকান্দি ইউনিয়নের ঠাকুরবাড়িতে। ! #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12