সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ভারতের খনিতে সোনা আছে !

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রে ৩০ বছরের চেষ্টায় দু’দুটি সোনার খনি উদ্ধার হয়েছে ৷ এমনটাই ছিল ব্রেকিং নিউজ ৷ খবরটি দিয়েছিলেন উত্তর প্রদেশের এক জেলা কর্মকর্তা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সব আশা শেষ ৷

জিএসআই ডিরেক্টর জেনারেল এম শ্রীধর আজ, শনিবার কলকাতায় পিটিআই-কে জানালেন, ‘‘ সোনভদ্রে কতটা পরিমাণ সোনা পাওয়া গেছে, বা আদৌ পাওয়া গিয়েছে কী না, তার কোনো হিসেব জিএসআইর কাছে নেই ৷ উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় এত পরিমাণ টন সোনার হিসেব আমাদের কাছে নেই ৷’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা নিউজ১৮ ৷

তিনি আরো বলেন, উত্তরপ্রদেশের ওই অঞ্চলে ১৯৯৮-৯৯ এবং ১৯৯৯-২০০০ সালে খননের কাজ চালায় জিএসআই৷ একটা রিপোর্ট দেয়া হয়েছিল উত্তর প্রদেশের ডিজিএম-কে ৷ যাতে ভবিষ্যতে আরো ব্যবস্থা নেয়া সম্ভব হয় ৷

খোঁড়াখুঁড়ি শুরু সেই ১৯৯২ সালে। সোনার সন্ধানে উত্তরপ্রদেশের সোনভদ্রে খোঁড়াখুড়ি শুরু করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু সোনার কণারও সন্ধান মিলছিল না। ২৮ বছর পর নাকি এসেছিল হাতেনাতে রেজাল্ট। একটা নয়, দু-দুটি সোনার খনি। জোড়া সোনার খনি আবিস্কারের নমুনা ভারতে কেন, এশিয়াতেই খুব বেশি নেই। তাতেই আনন্দে মেতেছিল উত্তর প্রদেশ-সহ গোটা ভারত ৷ কিন্তু মুহূর্তের মধ্যেই সব আশা শেষ ৷

দাবি করা হচ্ছিল, সোনপাহাড়ি ও হরদি ব্লক এলাকায় সোনার ভাণ্ডার রয়েছে ৷ দুটি খনিতে ৫৮ হাজার ২৮৬ টন আকরিক সোনা মজুত রয়েছে ৷ ভারতে এই মুহূর্তে মোটে ৩টি খনি থেকে সোনা তোলা হয়। ১২টি খনি পরিত্যক্ত ঘোষণা হয়েছে। বাঙালি হোক বা গুজরাতি- সোনা নিয়ে ভারতীয়দের প্রবল আগে।

সোনা বড় আদরের ধন। তাই সোনার ভান্ডার মেলার খবরে অনেকেই খাতা কলম নিয়ে বসেছিলেন। বাজারে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৪২ হাজার রুপি। এই অবস্থায় সোনার খনির খোঁজে আশাবাদী ছিলেন অনেকেই। কিন্তু জিএসআই-এর ডিরেক্টর জেনারেলের কথায় সবাইকে হতাশই হতে হলো ৷ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12