সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৮০ লাখ, মৃত্যু ৪ লাখ ৩৫,৬৯৭ জন

দূরবীণ নিউজ ডেস্ক:
সারা বিশ্বে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা প্রায় ৮০ লাখে পৌঁছেছে। সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত এ সংখ্যা ৭৯ লাখ ৯৮ হাজার ৬ জন। আর এ সময়ে মারণঘাতী এ ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৩৫ হাজার ৬৯৭ জনের। ওয়ার্ল্ডোমিটারের তথ্যে এ সংখ্যা জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬২ হাজার ২২৮ জন এবং মারা গেছেন এক লাখ ১৭ হাজার ৮৫৮ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থায় রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন করোনার শিকার হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ৩৮৯ জন।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে তৃতীয় খারাপ অবস্থায় আছে যুক্তরাজ্য (৪১ হাজার ৬৯৮ জন)। চতুর্থ ইতালি (৩৪ হাজার ৩৪৫ জন), পঞ্চম ফ্রান্স (২৯ হাজার ৪০৭ জন) এবং ষষ্ঠ স্পেন (২৭ হাজার ১৩৬ জন)।

আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রাশিয়া (৫ লাখ ২৮ হাজার ৯৬৪ জন), চতুর্থ ভারত (৩ লাখ ৩২ হাজার ৭৮৩ জন), পঞ্চম যুক্তরাজ্য (২ লাখ ৯৫ হাজার ৮৮৯ জন)।
আর বাংলাদেশ করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বের ১৮ তম স্থানে রয়েছে। আক্রান্ত ৮৭ হাজার ৫২০ জন এবং র্মত্যু ১ হাজার ১৭১ জন। প্রতিাদন গড়ে আক্রান্ত হচ্ছে প্রায় ৩ হাজার করে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হয় প্রাণঘাতী করোনাভাইরাসের। গত ১১ মার্চ এ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর রোববার জানিয়েছে, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। মারা গেছেন এক হাজার ১৭১ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12