সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিদেশে গিয়ে অনেকে আক্ষেপ করেন : তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিদেশে গিয়ে অনেকে মনে মনে ভাবেন এবং আক্ষেপ করতে থাকেন ইশ, বাংলাদেশটা যদি এমন হতো। তবে দেশের মানুষের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। এই কাজটা কোনো একক রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সম্ভব নয়। দেশের সব মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনিএসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি, যে দেশগুলোকে ভালো হিসেবে তুলনা করি বা ভালো হিসেবে বলি, উন্নত দেশ হিসেবে বলি। আমাদের আশপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে। আপনারা যখন সেখানে কাজে কাজে গিয়েছেন, একটি হলেও ছোট্ট দীর্ঘশ্বাস ফেলেছেন, ইশ। যখন সে দেশের রাস্তায় নেমেছেন, এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, কোথাও গিয়েছেন, আশপাশ দেখে ভেবেছেন- ইশ, বাংলাদেশটা যদি এমন করা যেত। এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসেছে। তবে শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের পক্ষে সেটি সম্ভব নয়।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার। তাই দেশকে গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকে যদি একটু করে অবদান রাখে, তবেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যে ৩১ দফা দিয়েছি, তা শুধু একটি রাজনৈতিক দল কিংবা সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সরকারে থাকবেন, তাদের সহযোগিতা করতে হবে এবং দিকনির্দেশনা দিতে হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12